Increase typing speed 35 word in the easiest way.সবথেকে সহজ পদ্ধতিতে কম্পিউটারে টাইপিং স্পিড বাড়িয়ে নিন.
Increase typing speed 35 word in the easiest way
সবথেকে সহজ পদ্ধতিতে কম্পিউটারে টাইপিং স্পিড বাড়িয়ে নিন
যেকোনো চাকরির ক্ষেত্রে বিজ্ঞাপন বার হলেই দেখবেন মিনিটে ৩৫-৪০ টি ওয়ার্ড টাইপিং স্পিড থাকতে হবে বলা থাকে। সেটি সরকারি হোক বা বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটারে টাইপিং স্পিড থাকাটা বাধ্যতা মূলক হয়ে গেছে কেননা বর্তমানে খাতা-কলমের তুলনায় কম্পিউটারের ব্যবহার বেশি পরিমাণে হয়।
বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে কম্পিউটার শিক্ষার প্রবণতা ক্রমশ কমতে শুরু করেছে। কারণ হিসাবে বলা যেতে পারে প্রত্যেকের হাতে এন্ড্রয়েড মোবাইল এর ব্যবহার। তবে একথাও ঠিক, যে সমস্ত ছেলে মেয়েরা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তাদের মধ্যে কিছুটা হলেও কম্পিউটার জ্ঞান কাজ করে।তবে কম্পিউটারের সমস্ত কিছু যদি এন্ড্রয়েড মোবাইলের মধ্যে ব্যবহার করা যেত তাহলে হয়তো কম্পিউটারের প্রয়োজন আর হতো না।
কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে আমরা যে কিবোর্ড ব্যবহার করি সেই কিবোর্ড এর সঙ্গে এন্ড্রয়েড মোবাইলের কীবোর্ডের অনেকাংশেই মিল খুজে পাওয়া যায় সেই কারণে যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা খুব সহজেই দুই থেকে চার দিন কম্পিউটার কিবোর্ড এ টাইপিং প্রাক্টিস করলে খুব সহজেই টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন শুধুমাত্র তাদেরকে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলেই হবে।
প্রথমতঃ- কম্পিউটারে নোটপ্যাড ওয়ার্ড প্যাড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর পেজ ওপেন করে পুরোটা ছোট হাতের abcdefg---z পর্যন্ত লিখে যেতে হবে যতক্ষণ পর্যন্ত অক্ষর গুলি ভালো ভাবে মুখস্ত না হওয়া পর্যন্ত।
দ্বিতীয়তঃ- a থেকে z পর্যন্ত বেশ কয়েকবার লেখার পর লেখার ধরন টা একটু পাল্টাতে হবে যেমন একটি ছোট হাতের অক্ষর এবং একটি বড় হাতের অক্ষর aBcDeFgHiJ এইভাবে Z পর্যন্ত অনবরত লিখে যান। আশাকরি বড় হাতের অক্ষর সকলের লিখতে পারি (বড় হাতের অক্ষর লেখার জন্য কীবোর্ড থেকে ক্যাপস লক চেপে দিয়ে লিখতে পারেন অথবা শিফট চেপে ধরে ও লিখতে পারেন)
তৃতীয়তঃ- উপরের দেওয়া দুটি পদ্ধতি পুরোপুরি ভাবে প্যাক্টিস হয়ে গেলে a B c D e F g H--Z এইভাবে লেখার মাঝখানে স্পেস দিয়ে দিয়ে লেখা শুরু করে দিন এতে কি হবে একসঙ্গে আপনার তিনটি জিনিস প্র্যাকটিস হবে সেটি হল বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং স্পেস এর ব্যবহার। এবং প্রয়োজনে যেকোনো ইংরেজি নিউজ পেপার অথবা যেকোন ইংরেজী বই থেকে দেখে দেখে টাইপিং করতে হবে।
এই তিনটে প্রক্রিয়া সফল ভাবে যদি প্র্যাকটিস করতে পারেন আপনার টাইপিং এর স্পিড দুই থেকে চার দিনের মধ্যেই প্রয়োজনের তুলনায় অনেক বেশি চলে আসবে।তবে প্রয়োজনে বিভিন্ন টাইপিং সফটওয়্যার পাওয়া যায় সেগুলো ব্যবহার করে টাইপিং প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন ততোই আপনার হাতের স্পিড বাড়তেই থাকবে। টাইপিং সফটওয়্যার এর মধ্যে উল্লেখ যোগ্য হলো kiran typing tutor , Typing master প্রভৃতি যেগুলি গুগোল এ গিয়ে সার্চ করলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন।

COMMENTS